ঢাকায় বানানো সফটওয়্যারের হাট

দোকান, কোচিং আর ব্যবসার সব সফটওয়্যার, এক হাটে।

পস, স্টকের হিসাব, কোচিং, অনলাইন শপ আর ট্রেডিং প্র্যাকটিস, আজই চালু করা যায়। যা খুঁজছেন তা কোথাও না পেলে? আমরাই বানিয়ে দেব।

bazar শেল · চালিয়ে দেখুন

লিখে দেখুন: help, products বা open pos

হাটের দোকানগুলো

গলি ধরে হাঁটুন, প্রতিটা দোকান একটা সফটওয়্যার।

প্রতিটার নিজের ঠিকানা আছে, ডেমো চালিয়ে দেখতে পারবেন। পছন্দ হলে হোয়াটসঅ্যাপে জানান, সেটআপ আমরাই করে দেব।

কাউন্টার ১স্ক্যান হচ্ছে…
  • মিনিকেট চাল ৫ কেজি৳ ৪২০
  • সয়াবিন তেল ১ লি.৳ ১৮৫
  • ডিম (১ ডজন)৳ ১৪৫
  • চিনি ১ কেজি৳ ১৩০
মোট৳ 0
রশিদ প্রিন্ট
01/06 ডেমো আছে

পস সিস্টেম

কাউন্টারে ঝামেলা ছাড়া বিক্রি

বারকোড স্ক্যান করুন বা নাম লিখে খুঁজুন, রশিদ প্রিন্ট করুন। দোকান বন্ধের আগেই দেখে নিন আজ কত বিক্রি হলো।

  • বারকোড বা নাম দিয়ে খোঁজা
  • কাস্টমারের বাকির খাতা
  • দিন আর মাসের বিক্রির রিপোর্ট
pos.bazardev.com
মূল গুদাম
চাল
ডাল
তেল
লবণ
লবণ ফুরিয়ে আসছে। আবার অর্ডার দেবেন?
02/06 ডেমো আছে

স্টক ম্যানেজমেন্ট

কোন তাকে কী আছে, সব সময় জানা

দোকান আর গুদামের প্রতিটা মাল কোথায় কত আছে দেখুন। কিছু ফুরিয়ে আসার আগেই খবর পেয়ে যাবেন।

  • স্টক কমলে আগেই জানিয়ে দেয়
  • সাপ্লায়ার আর কেনাকাটার হিসাব
  • একাধিক শাখা বা গুদাম
stock.bazardev.com
এইচএসসি ফিজিক্স · ব্যাচ এআজ
৩০ জনের মধ্যে ২৮ জন উপস্থিত২ জন অভিভাবককে এসএমএস গেছে
03/06 ডেমো আছে

কোচিং ম্যানেজমেন্ট

পুরো কোচিং সেন্টার এক জায়গা থেকে

ভর্তি, ব্যাচ, হাজিরা আর মাসের বেতন, সব এক জায়গায়। রেজাল্ট আর নোটিশ সরাসরি অভিভাবকের ফোনে চলে যায়।

  • ব্যাচ, রুটিন আর হাজিরা
  • বেতন আর বকেয়ার হিসাব
  • অভিভাবককে রেজাল্ট আর নোটিশ
coaching.bazardev.com
জামদানি শাড়িক্যাশ অন ডেলিভারি · ৳ ৪,৫০০
  1. অর্ডার এসেছে
  2. প্যাক হয়েছে
  3. পথে আছে
  4. ডেলিভারি হয়েছে
04/06 ডেমো আছে

অনলাইন শপ

নিজের নামে অনলাইন দোকান

নিজের নামে একটা ওয়েবসাইট দোকান। ক্যাশ অন ডেলিভারি বা অনলাইন পেমেন্ট নিন, ফেসবুক পেজের অর্ডারও এক জায়গায় রাখুন।

  • প্রোডাক্ট আর অর্ডার সামলানো
  • ক্যাশ অন ডেলিভারি ও অনলাইন পেমেন্ট
  • ডেলিভারি কোথায় আছে দেখা
shop.bazardev.com
ভার্চুয়াল পোর্টফোলিও+ 12.4%
ব্যালান্স ৳ 1,12,400কিনুনবেচুন
05/06 ডেমো আছে

পেপার ট্রেডিং

টাকা না হারিয়ে ট্রেডিং শিখুন

ভার্চুয়াল টাকায় কেনাবেচা করুন, লাভ-ক্ষতি দেখুন। আসল টাকা খাটানোর আগে বাজারটা হাতে-কলমে বুঝে নিন।

  • ভার্চুয়াল পোর্টফোলিও
  • লাভ-ক্ষতি আর আগের সব ট্রেড
  • ভয় ছাড়া শেখার জায়গা
trade.bazardev.com
বিল রিমাইন্ডার
বাংলা টাইপ
রশিদ স্ক্যান
নতুন আসছে
06/06 শিগগিরই আসছে

ছোট টুলস

রোজকার ছোট কাজের ছোট অ্যাপ

ব্রাউজার এক্সটেনশন আর ছোট ছোট অ্যাপ, যেগুলো প্রতিদিন একটু করে সময় বাঁচায়। নিয়মিত নতুন আসছে।

  • ব্রাউজার এক্সটেনশন
  • কাজের ছোট অ্যাপ
  • আইডিয়া থাকলে জানান
apps.bazardev.com

এ দেশের ব্যবসার মতো করেই বানানো

বিদেশি সফটওয়্যারে বাংলা লাগিয়ে দেওয়া না। ঢাকায় বসে বানানো, মোবাইল ডেটা আর হোয়াটসঅ্যাপে চলা দোকানের কথা ভেবে।

বাংলা বা ইংরেজি
প্রতিটা স্ক্রিন দুই ভাষাতেই চলে। যার যেটায় সুবিধা, সে সেটাই দেখবে।
ফোনেই চলে
কাউন্টারে কম্পিউটার নেই? হাতের ফোনটাই যথেষ্ট।
সেটআপ আমাদের
মালের লিস্ট তোলা থেকে স্টাফদের শেখানো, সব আমরাই করি।
হোয়াটসঅ্যাপে আসল মানুষ
আটকে গেলে মেসেজ দিন। বট না, মানুষ উত্তর দেবে, সাধারণত সেদিনই।

হাটের কারখানা

মনের মতো দোকান নেই? বানিয়ে দেব।

আপনার কাজের ধরন আলাদা হলে রেডিমেড সফটওয়্যারে মানিয়ে নেওয়ার দরকার নেই। আপনার কাজের ধারা বুঝে নতুন সিস্টেম বানাই, আপনার নিজের ডোমেইনে।

  1. কথা বলিহোয়াটসঅ্যাপ বা ফোনে বুঝে নিই আপনার কাজ আসলে কীভাবে চলে।
  2. নকশা দেখাইকোড লেখার আগেই প্রতিটা স্ক্রিন কেমন হবে দেখিয়ে দিই।
  3. ধাপে ধাপে বানাইপ্রতিটা অংশ তৈরি হলেই আপনি চালিয়ে দেখতে পারবেন।
  4. চালু করি, পাশে থাকিলাইভ করি, স্টাফদের শেখাই, তারপরও পাশে থাকি।
~/bazardev/workshop
$ bazar new --for "মায়ের দোয়া ফার্মেসি"
  + ওষুধের স্টক আর মেয়াদের সতর্কতা
  + বিক্রি আর বাকির খাতা
  + নিয়মিত কাস্টমারদের এসএমএস
✓ চালু হয়েছে pharmacy.bazardev.com এ
  • ফার্মেসি
  • রেস্টুরেন্ট
  • স্কুল
  • ক্লিনিক
  • ডিস্ট্রিবিউশন
  • গার্মেন্টস
কাস্টম সিস্টেম নিয়ে কথা বলুন

চলুন, চা খেতে খেতে কথা বলি।

আপনার ব্যবসা নিয়ে দুই লাইন বলুন। আমরা হোয়াটসঅ্যাপে উত্তর দেব, সাধারণত সেদিনই।

ইমেইল করতে চান? hello@bazardev.com
+880 1685-262326

আপনার ব্যবসা
যেটা নিয়ে জানতে চান
আপনার মেসেজ

হোয়াটসঅ্যাপে পাঠান